
নিউজ ডেস্ক: কুমিল্লায় বিদেশি পিস্তল, গুলি ও মাদকদ্রব্যসহ ফরহাদ খান (৪৫) ও কামরুল হাসান (৩৬) নামের ২ জন ব্যক্তিকে আটক করেছে র্যাব।
এই বিষয়ে র্যাব বলেছে, গতকাল সন্ধ্যা ৬টার দিকে নগরীর রাজগঞ্জের মধুমতি সিনেমা হল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ৬ রাউন্ডগুলি ও ১৫ বোতল কোরেক্স সিরাপসহ ওই ২ জনকে আটক করা হয়।
এই ঘটনায় র্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার বলেছেন, আটক ওই দুই ব্যক্তিকে র্যাব কার্যালয়ে আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানানো হবে।