
নিউজ ডেস্ক: গাইবান্ধার সাঘাটায় ৩টি তাজা বোমাসহ ফরিদ উদ্দিন (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সদস্য।
গতকাল বুধবার রাত ১১টার দিকে আটক করা হয় বলে জানিয়েছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। এই ঘটনায় আটককৃত ফরিদ উদ্দিন উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের সাদেক হোসেনের ছেলে।
তিনি আরও বলেছেন, ফরিদ উদ্দিন জেএমবির একজন সক্রিয় সদস্য। তাকে আটক করার পর তার শরীর তল্লাশি করে ৩ টি তাজা বোমা পাওয়া গেছে।