News71.com
 Bangladesh
 08 Sep 16, 11:53 AM
 493           
 0
 08 Sep 16, 11:53 AM

'কুয়েতে বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়নি' ।। কুয়েতের বাংলাদেশ দূতাবাস

'কুয়েতে বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়নি' ।। কুয়েতের বাংলাদেশ দূতাবাস

নিউজ ডেস্ক: ‌'বাংলাদেশিদের জন্য শ্রমবাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত'- বিভিন্ন গণমাধ্যমে এই রকম খবর প্রকাশ হলেও রাতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস বলেছে, বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়নি। সেখানে কর্মকর্তারা বলছেন, এমন কোনো ঘোষণা এখনও আসেনি। কিন্তু কুয়েতে গৃহ খাতের কর্মী যেতে কুয়েত এর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিতে হবে।

কুয়েতের দৈনিক আল-আনবা পত্রিকায় গত বুধবার প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, কুয়েতের শ্রমবাজার ফের বাংলাদেশিদের জন্য বন্ধ হয়েছে। গত সোমবার এই সিদ্ধান্ত নেয় কুয়েতের নাগরিকত্ব ও পাসপোর্ট বিভাগের সহকারী আন্ডার সেক্রেটারি শেখ মাজেন আল জারাহ।

এ বিষয়ে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর বলেছেন, ‘কুয়েতের শ্রমবাজার বাংলাদেশের জন্য বন্ধ হয়নি। আর এই বিষয়টি হলো, আগে কুয়েতে গৃহ খাতে কর্মী যেতে হলে কুয়েত এর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগত। প্রায় ৬ মাস আগে এই নিয়ম স্থগিত করা হয়। কিন্তু এখন আবার এই নিয়ম কার্যকর হলো। আর এর সঙ্গে অন্য কোনো খাতের সম্পর্ক নেই। অন্য সব খাতে স্বাভাবিকভাবেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে কর্মী আসছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন