
নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে গতকাল বুধবার সন্ধ্যায় সাড়ে ৩ কেজি স্বর্ণসহ বিমানের এক মেকানিককে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গ্রেফতারকৃত ব্যক্তি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেকানিক মো. লিয়াকত আলী।
জানা গেছে, গ্রেফতার বিমানকর্মী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট নং- ইকে ৫৮৬ এর অভ্যন্তরে সিট নং ২৩ থেকে স্বর্ণবারগুলো সংগ্রহ করে এবং সেগুলো তার জুতায় লুকিয়ে ফেলে।
শুল্ক গোয়েন্দার দল একটি গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টায় বিমানকর্মীর দেহ তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করে। আটক এই স্বর্ণের প্রতিটি বারের ওজন ১১৫ গ্রাম। সে হিসেবে বারগুলোর মোট ওজন ৩.৪৫ কেজি। এই সব এর মোট মূল্য আনুমানিক ১ কোটি ৭৫ লক্ষ টাকা।