
নিউজ ডেস্কঃ সৌদি আবরে পবিত্র হজ পালন করতে গিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ উল্যাহ মারা গেছেন।
আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। লামচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমির হোসেন এ তথ্য জানিয়েছেন।