News71.com
 Bangladesh
 07 Sep 16, 08:53 PM
 406           
 0
 07 Sep 16, 08:53 PM

মোরেলগঞ্জে নারী ডাক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার।।

মোরেলগঞ্জে নারী ডাক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোরেলগঞ্জে এক নারী ডাক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তার পরিবারের সদস্যরা। আজ ভোর ৫টার দিকে ডা. তপতি রানী পোদ্দারের (৩২) ঝুলন্ত লাশ তার পিতার বাড়ির ছাদ থেকে নামানো হয়। 

তপতির পিতা মোরেলগঞ্জ সদর বাজারের কাপড় ব্যবসায়ী সুনিল পোদ্দার জানান, তপতি অনেক মেধাবী ও উচ্চ শিক্ষিত হলেও ৫/৬ মাস ধরে তার মধ্যে আত্মহত্যার প্রবনতা দেখা যাচ্ছিল। আজ সকালে সবার চোখ ফাঁকি দিয়ে সে ছাদে উঠে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। 

ডা. তপতি রানী পোদ্দার (এমবিবিএস) বাগেরহাট সদর হাসপাতালের এমএনএইচ (মা ও শিশু স্বাস্থ) প্রকল্পের এ্যানেসথেশিয়ার ডাক্তার হিসেবে চুক্তিভিত্তিক কর্মরত ছিলেন। এ ছাড়াও তিনি বাগেরহাটের সাইনবোর্ড় এলাকায় শ্বশুরের  শরৎচন্দ্র মেমোরিয়াল ক্লিনিকের মেডিকেল অফিসার ছিলেন।  

তার স্বামী তাপস কুমার দাসও একজন ডাক্তার। তিনি বর্তমানে বাগেরহাটের কচুয়া উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। 

জানা গেছে, ডা. তাপস কুমারের বাড়ি কচুয়া উপজেলার চরকাঠি গ্রামে। ওই বাড়িতে থাকার কারণে ৭/৮ মাস পূর্বে থেকে পারিবারিক কলহ দেখা দেয় তপতি ও তার স্বামীর সাথে। এরপর থেকে এক সন্তানের মা ডা. তপতি আত্মহত্যার দিকে ঝোকেন। 

এ বিষয়ে থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, ডা. তপতির ঝুলন্ত লাশ উদ্ধারের কথা শুনেছি। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ বা তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন