News71.com
 Bangladesh
 07 Sep 16, 08:31 PM
 389           
 0
 07 Sep 16, 08:31 PM

চৌদ্দগ্রামে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

চৌদ্দগ্রামে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

 

নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে আজ বুধবার ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রনি নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। মাদক ব্যবসায়ী রনি চাপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার থালে আলমপুর গ্রামের মৃত জহির উদ্দিনের পুত্র। ভ্রাম্যমাণ আদালত প্রমাণের ভিত্তিতে তাকে ৬ মাসের কারাদন্ড দেয়।

এই বিষয়ে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকা থেকে রনিকে আটক করে বিজিবি। পরে তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন