News71.com
 Bangladesh
 07 Sep 16, 08:30 PM
 325           
 0
 07 Sep 16, 08:30 PM

জাদুঘর থেকে সরানো হলো জিয়ার স্বাধীনতা পদক

জাদুঘর থেকে সরানো হলো জিয়ার স্বাধীনতা পদক

 

নিউজ ডেস্ক: এবার জাতীয়  জাদুঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পদক। ২০০৩ সালে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেয়।

তখন খালেদা জিয়ার সরকারের ওই পদক্ষেপ জিয়াকে উপরে তোলার চেষ্টা হিসেবে দেখে জাতির পিতাকে অবমাননার তীব্র সমালোচনা করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকার সম্প্রতিক সময়ে জিয়াকে দেওয়া রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান বাতিলের সিদ্ধান্ত নেয়। 

সংস্কৃতি সচিব আকতারী মমতাজ বলেছেন, জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ওই সিদ্ধান্তের আলোকে আজ বুধবার জিয়ার পদকটি জাদুঘর থেকে সরিয়ে নেওয়া হয়।

তিনি বলেছেন, “জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত নিয়েছে ওই পদক বাতিল করার। এই সিদ্ধান্ত নিয়ে তারা ওই পদকটি আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন। তারা মিউজিয়াম থেকে পদকটি নিতে আমাদের চিঠি দিয়েছিলেন।' আর 'যেই কমিটি পুরস্কার দেয়, তারা পুরস্কারটি প্রত্যাহার করেছে।' মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা আজ শাহবাগে জাতীয় জাদুঘরে গিয়ে জিয়াউর রহমানের স্বাধীনতা পদকটি নিয়ে এসেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন