News71.com
 Bangladesh
 07 Sep 16, 08:13 PM
 328           
 0
 07 Sep 16, 08:13 PM

জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার ।।

জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার ।।

নিউজ ডেস্কঃ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার (০৭ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগে এ বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে। জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার করায় জাতীয় জাদুঘরে থাকবে না এই পদক, মন্ত্রিপরিষদ বিভাগ পদক ফেরত নেবে।

২০০৩ সালে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার আমলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকার সম্প্রতি জিয়াকে দেওয়া রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান বাতিলের সিদ্ধান্ত নেয়।

জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ওই সিদ্ধান্তের আলোকে বুধবার জিয়ার পদকটি জাদুঘর থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন সংস্কৃতি সচিব আকতারী মমতাজ। তিনি বলেন, জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত নিয়েছে ওই পদক বাতিল করার। এই সিদ্ধান্ত নিয়ে তারা ওই পদকটি আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন। মিউজিয়াম থেকে পদকটি নিতে আমাদের চিঠি দিয়েছিলেন।

তিনি বলেন, ওই কমিটি (পদক সংক্রান্ত কমিটি) পুরস্কার দেয়, ওই কমিটিই পুরস্কারটি প্রত্যাহার করেছে। তারা বলেছে, মিউজিয়ামে কর্ণারটি থাকবে না। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বুধবার শাহবাগে জাতীয় জাদুঘরে গিয়ে জিয়াউর রহমানের স্বাধীনতা পদকটি নিয়ে এসেছেন বলেও জানান তিনি।

জাতীয় জাদুঘরের একজন উপ-পরিচালক বলেন, সাড়ে ১২টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের ওই কর্মকর্তা এসে পদকটি নিয়ে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন