News71.com
 Bangladesh
 07 Sep 16, 07:43 PM
 353           
 0
 07 Sep 16, 07:43 PM

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ নারী আটক ।।

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ নারী আটক ।।

নিউজ ডেস্কঃ রাজশাহীতে প্রায় এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ মেরিনা খাতুন (৫০) নামে এক নারীকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন। আজ বুধবার (০৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটক নারী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবলাবনা গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী।

র্যা বের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হেরোইন পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র্যারব-৫ এর রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন দল বুধবার সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিযান চালায়। এ সময় এক কেজি হেরোইনসহ মেরিনা খাতুনকে হাতেনাতে আটক করা হয়।

র্যা ব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী দীর্ঘদিন ধরে হেরোইন চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওই নারীর বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন