
নিউজ ডেস্কঃ নেত্রকোনায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করেছে নাদিম চাইনিজ উশু কারাতে একাডেমী। আজ বুধবার (০৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ছোট বাজার এলাকায় স্থানীয় শহীদ মিনারের সামনের সড়কে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
টানা এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিশুদের পাশাপাশি বড়রাও অংশগ্রহণ করেন। এসময় তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানায়।
মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন নাদিম চাইনিজ উশু কারাতে একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক নাদিম আহমেদ, কেন্দ্রীয় উশু ফেডারেশনের সাবেক সভাপতি শামীম খান টিটু, নেত্রকোনা উশু ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম খান বাবুলসহ প্রমুখ।