News71.com
 Bangladesh
 07 Sep 16, 10:37 AM
 347           
 0
 07 Sep 16, 10:37 AM

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২

নিউজ ডেস্ক: মতিঝিল রাজউক ক্রসিং এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নুর জাহান বেগম (৪৫) নামে এক রিকশা যাত্রীর নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আজ বুধবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ মো. মুজিব‍র রাহমান।

আহত ফাতেমা বেগম বলেছেন, নিহত ব্যক্তি নুর জাহান বেগম সম্পর্কে তার ননদ। তারা দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জে থাকেন। দু'জনেই মতিঝিলের সিটি সেন্টার ভবনের ঝাড়ুদারের কাজ করতেন। সদরঘাট থেকে রিকশায় করে সিটি সেন্টারে আসার সময় এই ‍দু্র্ঘটনাটি ঘটে।

ট্রাফিক পুলিশ মুজিব‍র রাহমান বলেছেন, দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস রিকশাকে ধাক্কা দিলে নূরজাহান ও ফাতেমা নামে দুই নারী ও রিকশাচালক গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নেওয়া হলে নূরজাহানের মৃত্যু হয়। ঘাতক বাস চালককে আটক করা হয়েছে এবং ওই বাসটি জব্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন