News71.com
 Bangladesh
 07 Sep 16, 12:38 AM
 374           
 0
 07 Sep 16, 12:38 AM

সন্ত্রাস ও চাঁদাবাজিতে অতিষ্ট রাজধানীর মানুষ, শেওড়াপাড়ায় মানববন্ধন।।

সন্ত্রাস ও চাঁদাবাজিতে অতিষ্ট রাজধানীর মানুষ, শেওড়াপাড়ায় মানববন্ধন।।

নিউজ ডেস্কঃ সন্ত্রাস ও চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার মানুষ রাস্তায় নেমে এসেছেন।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) তারা শেওড়াপাড়া এলাকায় মানববন্ধন করেন। দুই সহদর সন্ত্রাসী দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি করে আসছে। দু’জনেই বর্তমানে আত্মগোপনে আছে। অথচ তাদের লোকজন নিরবে নিভৃতে অতিষ্ঠ করে তুলেছেন এলাকার মানুষকে।


দুই ভাইয়ের বিরুদ্ধে মিরপুর, কাফরুল, ধানমন্ডি, নিউমার্কেটসহ রাজধানীর কয়েকটি থানায় দুই ডজনেরও বেশী মামলা রয়েছে। কয়েকবার তারা গ্রেফতারও হয়েছে। জামিনে ছাড়া পেয়ে আবার পুরনো অপরাধে জড়িয়েছে। এর মধ্যে গণধর্ষনের মতো অপরাধেও জড়িয়ে পড়ে এই দুই সহদর।


মিরপুর থানার ওসি ভূঁইয়া মাহবুব হোসেন জানান, ‘দুই ভাইয়ের বিরুদ্ধে আমাদের কাছে বহু অভিযোগ এসেছে। আমরা তাদের গ্রেফতারও করেছি। কিন্তু জামিনে ছাড়া পেয়ে একই কাজে লিপ্ত হয় তারা। এই মুহূর্তে আমরা তাদের খুঁজছি। তারা দু’জনই পলাতক। পুলিশের একটি টিম তাদের গ্রেফতারে চেষ্টা করছে।’
জানা যায়, শাহ আলম নুরু ওরফে ল্যাংড়া নুরু এবং মামুন নামে দুই ভাই পশ্চিম শেওড়াপাড়া এলাকার ত্রাস। তারা পালিয়ে থাকলেও তাদের লোকজন চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। সর্বশেষ মিরপুর থানা পুলিশ নুরুকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করে।
পশ্চিম শেওড়াপাড়ার চা-দোকানি রমিজ উদ্দিন বলেন, দুই মাস আগেও মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করেছে নুরুর লোকজন। দরিদ্র পরিবারের ওই মা-মেয়ে অভিযোগ করতেও সাহস করেনি। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় এলাকার লোকজন একত্রিত হয়ে রাস্তায় নেমে মানববন্ধন করেন।


এলাকাবাসীরা জানান, সন্ত্রাসী নুরু-মামুনের জন্মস্থান ভোলা জেলার বোরহান উদ্দিন থানার কাশিয়ান উত্তর কড়ালিয়া গ্রামে। সেখানেও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রথম দিকে এই দুই ভাই ডাকাত দল নিয়ন্ত্রণ করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বাড়িতে ডাকাতির পর তাকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। পুলিশের গুলিতে নুরুর একটি পা’য়ের খানিক অংশ কেটে ফেলতে হয়েছে। সেই থেকে তাকে ল্যাংড়া নুরু বলেন সবাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন