News71.com
 Bangladesh
 07 Sep 16, 12:27 AM
 324           
 0
 07 Sep 16, 12:27 AM

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ১০ লক্ষ টাকার মালমাল পুড়ে ছাই ।।

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ১০ লক্ষ টাকার মালমাল পুড়ে ছাই ।।

নিউজ ডেস্কঃ জামালপুরের সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের অন্তত ১০ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।


মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় মোড়ে এ ঘটনা ঘটে।


উপজেলা ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের পারিবারিক সূত্রে জানা যায়, বগারপাড় মোড়ে আমান আলী তার ব্যবসা প্রতিষ্ঠানে বাণিজ্যিকভাবে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ওই ইজিবাইক চার্জ স্টোরের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এতে মূহুর্তেই ভয়াবহ অগ্নিকাণ্ডে আমান আলীর দোকানসহ ৩টি ইজিবাইক, ফারুক মিয়ার ওষুধের দোকান, আব্দুল আলিমের পার্টসের দোকান, লাল মিয়ার হেয়ার সেলুন ঘর, মালামাল ও নগদ টাকাসহ অন্তত ১০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়।
এ ঘটনার এক পর্যায়ে উপজেলা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন