News71.com
 Bangladesh
 06 Sep 16, 08:06 PM
 330           
 0
 06 Sep 16, 08:06 PM

টাঙ্গাইলের মির্জাপুরে গ্রেফতার ৭ ডাকাত।।

টাঙ্গাইলের মির্জাপুরে গ্রেফতার ৭ ডাকাত।।

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পৌর সদরের পোস্টকামুরী মাঝিপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরব আলী ফকিরের ছেলে রউফ মিয়া (৩৫), পোস্টকামুরী সওদাগড়পাড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে টিপু মিয়া (২০), নুরু মিয়ার ছেলে লুৎফর রহমান (২৫), মঞ্জু মিয়ার ছেলে শহিদুল ইসলাম সোহেল (২৫), বাইমহাটী সওদাগড়পাড়া গ্রামের আছর উদ্দিনের ছেলে রাব্বি ইসলাম (১৮), সৈয়দ আলীর ছেলে মিল্টন মিয়া (২০), ভাতগ্রাম ইউনিয়নের সিঞ্জুরি গ্রামের বোরহান উদ্দিনের ছেলে সোহেল (২০)। এসময় আরও ৬ ডাকাত নদী সাঁতরে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের কাছ থেকে রড এবং রশি উদ্ধার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানিয়েছেন।

মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ৭ ডাকাতকে গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, পলাতকদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন