News71.com
 Bangladesh
 06 Sep 16, 12:31 PM
 447           
 0
 06 Sep 16, 12:31 PM

লক্ষ্মীপুরে দুই ভুয়া চিকিৎসককে আড়াই লাখ টাকা জরিমানা ।।

লক্ষ্মীপুরে দুই ভুয়া চিকিৎসককে আড়াই লাখ টাকা জরিমানা ।।

 

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে ২ ভুয়া চিকিৎসককে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ  আদালত। গতকাল রাত ৯টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান এ জরিমানা করেন। ওই ২ ভুয়া চিকিৎসক হলেন সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের দুলাল মজুমদার ও শহীদ উল্লাহ স্বপন ।

সদর উপজেলা প্রশাসন জানায়, উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে গৌরাঙ্গ মজুমদারের ছেলে দুলাল মজুমদার নিজেকে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। সম্প্রতি সদরের পূর্ব দিঘলী গ্রামের মৃত আবদুর রবের ছেলে আজিজ উল্লাহ তার অপচিকিৎসার শিকার হয়ে মারা যান ।

অপরদিকে, একই বাজারে শহীদ উল্লাহ স্বপন নিজেকে সার্জন চিকিৎসক দাবি করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে দুলাল মজুমদারের কাছ থেকে ২ লাখ টাকা ও শহীদ উল্লাহ স্বপনের কাছ থেকে ৫০ হাজার টাকার জরিমানা আদায় করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন