News71.com
 Bangladesh
 06 Sep 16, 12:27 PM
 377           
 0
 06 Sep 16, 12:27 PM

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর বিলে মাছ ধরতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নিহত ৩ আহত ২ ।।

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর বিলে মাছ ধরতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নিহত ৩ আহত ২ ।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও আহত হয়েছে ২জন। এই ঘটনাটি ঘটেছে গতকাল রাত সাড়ে ১১ টার দিকে বিভিষণ গ্রামের মইশালা বিলে।

নিহত ৩ জন হলেন, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ গ্রামের আলকেশ আলীর ছেলে আসাদুল হক (২২), আয়েশ উদ্দিনের ছেলে আব্দুল বাশির (১৮) ও আজিজুল হকের ছেলে মনিরুল ইসলাম (১৬)।  আহত ২জন হলেন আজিজুল হকের ছেলে আব্দুল্লাহ (১৯) ও নিয়াজ উদ্দিনের ছেলে নবীউর রহমান (৩০)।

সহকারি পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) ময়নুল ইসলাম ও রাধানগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১১ টার দিকে একটি নৌকায় করে বিভষণ গ্রামের ৫ জন মাছ ধরতে মইশালা বিলে যায়। এক পর্যায়ে নৌকার লগি বিলের ওপর বৈদ্যুতির তারে ঠেকলে নৌকাটি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয় এবং বাকি ২জন নৌকা থেকে ছিটকে পড়ে আহত হয়। পরে নিহতদের লাশ ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন