
নিউজ ডেস্কঃ ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার থেকে অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসীকে অটক করেছে র্যা ব-৬ এর সদস্যরা। গতকাল দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- বিষয়খালী গ্রামের জালাল উদ্দিন (২০) ও একই গ্রামের শরিফ হোসেন (৪৫)।
র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহম্মেদ জানান, জালাল ও শরিফ হোসেনসহ এলাকার চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী মধ্যরাতে বিষয়খালী বাজারে গোপন বৈঠক করছিলেন।
খবর পেয়ে র্যা বের একটি দল সেখানে অভিযান চালায়। র্যা বের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ওই ২জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক ২জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।