News71.com
 Bangladesh
 06 Sep 16, 12:20 PM
 336           
 0
 06 Sep 16, 12:20 PM

মানিকগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।।

মানিকগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জেলগেট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহ সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশুতোষ ভৌমিক সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, উদ্ধার হওয়া মরদেহটি কোন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলেও জানান তিনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্যে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন এসআই আশুতোষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন