News71.com
 Bangladesh
 06 Sep 16, 12:16 PM
 343           
 0
 06 Sep 16, 12:16 PM

সিরাজগঞ্জে ব্রীজের রেলিং ভেঙ্গে ট্রাক নদীতে, চালক-হেলপার নিহত

সিরাজগঞ্জে ব্রীজের রেলিং ভেঙ্গে ট্রাক নদীতে, চালক-হেলপার নিহত

 

নিউজ ডেস্ক: বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্বদেলুয়ায় ব্রীজের রেলিং ভেঙ্গে চিনি বোঝাই একটি ট্রাক নদীতে পড়ে যায়। এতে করে ট্রাকে থাকা চালক ও হেলপার দু'জনই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কিন্তু এই ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেছেন, চিনি বোঝাই ট্রাকটি ঢাকা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর যাচ্ছিল। ভোর ৩ টার দিকে ট্রাকটি পূর্বদেলুয়া ব্রীজের উপর ওঠার পরও রেলিং ভেঙ্গে ট্রাকটি নদীতে পড়ে যায়। এতে করে ওই ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়। এই সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ওই ঘটনাস্থলে পৌঁছে লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করেন। লাশ বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন