News71.com
 Bangladesh
 06 Sep 16, 12:16 PM
 362           
 0
 06 Sep 16, 12:16 PM

রাজধানীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত, আটক ১

রাজধানীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত, আটক ১

নিউজ ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে গণপিটুনির শিকার হয়ে একজন ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। আর তখন পুলিশের গুলিতে আহত হয়েছে তার সঙ্গে থাকা আরেক ছিনতাইকারী। এই একই ঘটনায় আটক হয়েছে ছিনতাইকারী চক্রের আরেক সদস্য।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল হক বলেছেন, আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে পল্টন মোড়ে একটি প্রাইভেটকার যোগে ছিনতাইয়ের ওই ৩ জন ছিনতাইকারীকে ধাওয়া দেয় পুলিশের সদস্যরা। এই সময় এক পর্যায়ে ধানমন্ডির ৩ নম্বর সড়কের মাথায় তাদের গাড়িটি আটক করা হয়। তখন স্থানীয়রা গণধোলাই দিয়ে একজন গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে অজ্ঞাতনামা ওই ছিনতাইকারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

তিনি আরও বলেছেন, ওই গাড়িটি আটকের পর ‌পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পায়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন রয়েছেন হজরত নামে আরেক ছিনতাইকারী। একই চক্রের বাশার নামে অন্য একজন শাহবাগ থানায় আটক রয়েছেন।

এই ঘটনায় আটক গাড়িটির ভেতর থেকে ছিনতাইকৃত চারটি মোবাইল ফোন, কয়েকটি ব্যাগ, ধারলো ছুরি ও চাপাতি পাওয়া গেছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন