News71.com
 Bangladesh
 06 Sep 16, 12:08 PM
 390           
 0
 06 Sep 16, 12:08 PM

সিঙ্গাপুরে জিকায় আক্রান্ত বাংলাদেশির সংখ্যা ১৯

সিঙ্গাপুরে জিকায় আক্রান্ত বাংলাদেশির সংখ্যা ১৯

 

নিউজ ডেস্ক: সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে বর্তমানে ১৯ জনে দাঁড়িয়েছে। আগে সেখানে ছিল ১০ জন। এখন আরও ৯ জন বাংলাদেশি নাগরিক জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাসকে বলেছেন, আক্রান্ত বাংলাদেশি রোগীদের অবস্থা উন্নতির দিকে। এতে আক্রান্তদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। বাংলাদেশ মিশন সিঙ্গাপুরে অবস্থান করা বাংলাদেশিদের জিকা ভাইরাসের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

বাংলাদেশি কমিউনিটিকে সতর্ক করে দেওয়া বাংলাদেশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘সিঙ্গাপুরে জিকা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে এবং সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশিদের এই সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এ সংক্রান্ত বিষয়ে যে কোন সহযোগিতা বা পরামর্শের জন্য দূতাবাসের শ্রম শাখায় বা ৬২৫৫০০৭৫ (এক্সটেনশন-২৭৯, ২৮১) নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে সেখানে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন