News71.com
 Bangladesh
 05 Sep 16, 09:04 PM
 345           
 0
 05 Sep 16, 09:04 PM

বরিশালে আ.লীগ কর্মী হত্যার বিচার দাবিতে মানববন্ধন।।

বরিশালে আ.লীগ কর্মী হত্যার বিচার দাবিতে মানববন্ধন।।

নিউজ ডেস্কঃ বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে আওয়ামী লীগের কর্মী আল আমিন হাওলাদার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ সকালে কাজিরহাটের বিদ্যানন্দনপুর ইউনিয়নে বাসিন্দারা ইউনিয়নের বিভিন্ন সড়কে বিক্ষোভ করে বিদ্যানন্দনপুর বাজারে মানববন্ধন করেন।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান।

২০১৫ সালের ৫ সেপ্টেম্বর ইউনিয়নের নতুন খালের হাট এলাকায় আল আমিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন