News71.com
 Bangladesh
 05 Sep 16, 08:58 PM
 381           
 0
 05 Sep 16, 08:58 PM

কেরানীগঞ্জে জম-জমাট অস্থায়ী পশুর হাট।।

কেরানীগঞ্জে জম-জমাট অস্থায়ী পশুর হাট।।

নিউজ ডেস্কঃ ঈদুল আজহার এখনো এক সপ্তাহ বাকি। ইতোমধ্যে জমে উঠেছে উপজেলার বিভিন্ন এলাকার মৌসুমী ব্যবসায়ীদের অস্থায়ী পশুর হাট।

তবে, এখনো জমে ওঠেনি কেরানীগঞ্জ উপজেলার স্থায়ী পশুর হাটগুলো। এবছর উপজেলা প্রশাসন ২টি স্থায়ী পশুরহাটসহ ১০টি পশুর হাটে পশু কেনাবেচার জন্য ইজারা দেবে।

ইজারাভুক্ত হাটগুলো হলো- আগানগরের আমবাগিচা খেলার মাঠ, জিনজিরা বাজর, শুভাঢ্যার হাসনাবাদ বালুর মাঠ, বাস্তার রসুলপুর হাট, রাজাবাড়ী কলেজ মাঠ, কলাতিয়া খাড়কান্দি মাদ্রাসা হাট, রুহিতপুরের সৈয়দপুর হাট ও ঘাটরচর চৌরাস্তা।

স্থায়ী হাট ২টি হচ্ছে, দড়িগাও বাজার ও হযরতপুর পশুর হাট। ঈদের এক সপ্তাহ বাকি থাকায় এখনো জমে উঠতে শুরু করেনি এসব পশুর হাট।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, উপজেলার কিছু মৌসুমী ব্যবসায়ী দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু এনে বাড়ির পাশে রাস্তার ধারে অস্থায়ী প্যান্ডেল সাজিয়ে লালন পালন করছেন। লালন পালনের পাশাপাশি চলছে বেচাকেনা। স্থানীয় গরুর বাজারে বিক্রি উদ্দেশ্য করে জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম, রংপুর ও রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু ছাগল কিনে আনা হচ্ছে।

বাক্তার চর বালুরমাঠ, আলুকান্দা ও স্ট্যান্ড বাজার এলাকায় গড়ে উঠেছে এসব অস্থায়ী পশুর হাট।

বাক্তার চর বালুরমাঠে মঞ্জুর আলীর বাড়ির সামনে অস্থায়ী প্যান্ডেলে গরু কিনে এনেছেন মৌসুমী গরুর ব্যবসায়ী ওমর ফারুক, জামির, আলী নুর ও জুয়েল। এখানে গরু আছে মোট ১৬টি।গত রবিবার (০৪ সেপ্টেম্বর) ৮৫ হাজার টাকায় একটি গরু বিক্রি হয়েছে।

বাক্তার চর বালুরমাঠে স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলামের বাড়ির সামনে অস্থায়ী প্যান্ডেলে গরু কিনে এনেছেন ব্যবসায়ী ইব্রাহীম, লালচান, তাহের। এখানে গরু আছে মোট ১৩ টি।
আলুকান্দা গ্রামের পানা উল্লাহ সাহেবের বাড়ি সংলগ্ন বালুরমাঠে অস্থায়ী প্যান্ডেল করে গরু এনেছেন ব্যবসায়ী মো. মহসিন, মোতালিব, আবু বক্কর। এখানে গরু আছে ২০টি।

বাক্তার চর প্রাইমারি স্কুলের পাশে রাজা মিয়ার বাড়িতে অস্থায়ী প্যান্ডেলে গরু এনেছেন ব্যবসায়ী সোহেল ও আনছার। এখানে গরু আছে মোট ২৪টি।
স্ট্যান্ড বাজারে বেগম রোকেয়া স্কুলের পাশে ছাগল এনে তুলেছেন ব্যবসায়ী নরুল হক ও লিটন আহমেদ। এখানে ছাগল আছে ২৭ টি। ছাগলগুলো রাজশাহী থেকে কিনে আনা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন