News71.com
 Bangladesh
 05 Sep 16, 08:51 PM
 354           
 0
 05 Sep 16, 08:51 PM

চট্টগ্রামে বন্দর এলাকা থেকে কোটি টাকার হেরোইন জব্দ ।।

চট্টগ্রামে বন্দর এলাকা থেকে কোটি টাকার হেরোইন জব্দ ।।

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে বন্দর এলাকা থেকে কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইন জব্দ করেছে পুলিশ। আজ দুপুরে বন্দর এলাকার পুলিশ ফাঁড়িতে রাখা র্যা বের জব্দ করা ট্রাকের চালকের আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এ হেরোইন জব্দ করা হয় ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জাহিদুল ইসলাম জানান, আজ গোপন সংবাদের ভিত্তিতে সপ্তাহখানেক আগে মাদক দ্রব্যসহ জব্দ করা একটি ট্রাক থেকে ১ কেজি হেরোইন জব্দ করা হয়েছে। র্যা বের জব্দ করা ট্রাকটি মধ্য হালিশহরের পুলিশ ফাঁড়িতে রাখা হয় ।

ওই ট্রাকের চালকের আসনের নিচ থেকে এক কেজি হেরোইন জব্দ করা হয়েছে। এ হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি টাকা। তাৎক্ষণিকভাবে আর বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। সহকারী কমিশনার জাহিদুল ইসলাম জানান, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন