News71.com
 Bangladesh
 05 Sep 16, 08:49 PM
 347           
 0
 05 Sep 16, 08:49 PM

রাজধানীতে পেট্রলবোমাসহ আটক ৩ ।।

রাজধানীতে পেট্রলবোমাসহ আটক ৩ ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর রমনা থানার সেগুনবাগিচায় ১২তলা ভবনের সামনে চলন্ত একটি প্রাইভটেকার থেকে চালকসহ ৩জনকে ৬টি পেট্রলবোমাসহ আটক করেছে রমনা থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন আনিসুর রহমান (৪৫), জহিরউদ্দিন (৩৮) ও আব্দুল জলিল (৩৬)। আজ বিকেল ৩টার দিকে তাদের আটক করা হয় ।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিকেলে সাদা রঙের একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে প্রাইভেটকারের মধ্যে একটি কার্টনের ভেতর থেকে ৬টি পেট্রলবোমা উদ্ধার করা হয় ।

এ সময় স্থানীয় লোকজন গণপিটুনি দিলে চালকসহ ওই ৩জন আহত হন। তাদের আহত অবস্থায় আটক করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন