
নিউজ ডেস্কঃ আওয়ামিলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবদের এক যৌথসভা আগামীকাল সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে ।
এই সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা। আওয়ামিলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবদের এই সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ।