News71.com
 Bangladesh
 05 Sep 16, 06:43 PM
 307           
 0
 05 Sep 16, 06:43 PM

বেগমগঞ্জে বিদেশি পিস্তল-দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩।।

বেগমগঞ্জে বিদেশি পিস্তল-দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩।।

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল মেজর এ এম আশরাফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে। গতকাল রবিবার (০৪ সেপ্টেম্বর) গভীর রাতে র্যা ব-১১, সিপিসি-৩ এ অভিযান চালায়।

জানা গেছে, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন কাদিরপুর গ্রাম থেকে গুলি ভর্তি ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় ধারালো ছোরা এবং ২টি ধারালো চাপাতিসহ শীর্ষ সন্ত্রাসী জাবেদ ও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।

র্যা ব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে র্যাজব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল কোম্পানি অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলামের নের্তৃত্বে অভিযান চালিয়ে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন কাদিরপুর গ্রামস্থ মজিবলহক চেয়ারম্যানের বাড়ি থেকে মো. জাবেদ উদ্দিন সুজন (৩৫), মো. ইমাম উদ্দিন ইমাম (২৭), মো. রাসেলকে (২৫) গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন