
নিউজ ডেস্কঃ আবাসিক হলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতির নেতারা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠকে বসেছেন ।
আজ বেলা সোয়া ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন ও সাধারণ সম্পাদক নূরে আলম আব্দুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে বসেন। শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন এবং শিক্ষক নেতারা এতে উপস্থিত রয়েছেন ।