News71.com
 Bangladesh
 03 Sep 16, 09:59 PM
 342           
 0
 03 Sep 16, 09:59 PM

এখন থেকে ৮০ নম্বরের পরীক্ষা দিতে হবে ৪ ঘণ্টায় ।। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুণ অর রশিদ

এখন থেকে ৮০ নম্বরের পরীক্ষা দিতে হবে ৪ ঘণ্টায় ।। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুণ অর রশিদ

নিউজ ডেস্কঃ এখন থেকে ৮০ নম্বরের ফাইনাল পরীক্ষা দিতে হবে ৪ ঘণ্টায় বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুণ অর রশিদ। তিনি জানান, এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা হবে ৮০ নম্বরের। আর ৮০ নম্বরের পরীক্ষা দিতে হবে ৪ ঘণ্টায় ।

আজ ইডেন মহিলা কলেজে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিত নিশ্চিতকরণ’ শীর্ষক এক আলোচনা সভায় উপাচার্য এ কথা জানান। আলোচনা সভায় উপাচার্য জানান, শিক্ষার্থীদের জঙ্গি ও সন্ত্রাসের পথ বাদ দিয়ে শান্তির দিকে হাঁটতে হবে। বিশ্বের মাঝে বাংলাদেশকে পরিচিত করাতে প্রতিযোগিতা করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে ।

উল্লেখ্য, আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ১০০ নম্বরের জন্য ৪ ঘণ্টা সময় বরাদ্দ ছিল। পরে ২০ নম্বরের ইনকোর্স যোগ করে লিখিত পরীক্ষা ৮০ নম্বর করা হয়, যার সময় বরাদ্দ করা হয়েছিল ৪ ঘণ্টা। সম্প্রতি আবার এই পরীক্ষার সময় ৪ ঘণ্টা থেকে কমিয়ে সাড়ে ৩ ঘণ্টা করা হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এই পরিস্থিতিতে আজ উপাচার্য এই সিদ্ধান্তের কথা জানালেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন