News71.com
 Bangladesh
 03 Sep 16, 09:53 PM
 317           
 0
 03 Sep 16, 09:53 PM

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে অজ্ঞাত যুবকের লাশ।।

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে অজ্ঞাত যুবকের লাশ।।

 

নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালের পশ্চিম পাশে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ ভাসতে দেখা গেছে।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় জনসাধারণের চোখে পড়ে ভাসমান মরদেহটি। পরে খবর পেয়ে পুলিশ আসে।

পানিতে মুখ ডোবা অবস্থায় ওই যুবকের বাম পা বাঁধা একটি ট্রলারের সঙ্গে। ট্রলারটি মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় বেড়িবাঁধে নোঙর করা রয়েছে।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, আমরা মরদেহের কাছে রয়েছি। মরদেহ তোলার ব্যবস্থা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন