
নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধুর চেহারা বিকৃত করে আবক্ষ মূর্তি নির্মাণ করে তা জন সমক্ষে উন্মোচিত করায় ডুমুরিয়া তথা খুলনা জেলার আওয়ামীলীগ ও তাঁর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল মুজিব প্রেমিক গণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। গত আগস্ট মাসের ১৫ তারিখে জাতীর পিতার ৪১ তম শাহাদত বার্ষিকীতে খুলনা জেলার গুটুদিয়া ইউনিয়ন পরিষদ চত্তরে এই বিকৃত মূর্তিটি স্থাপন করা হয়েছে। অভিযোগ উঠেছে বঙ্গবন্ধু মুখোমন্ডলের অন্তরালে প্রকৃত পক্ষে ঐ ইউনিয়ন পরিষদের বিতর্কিত চেয়ারম্যান মোস্তফা সরোয়ারের মুখোমন্ডলকেই প্রতিস্থাপন করা হয়েছে।
১৫ই আগষ্টে বাংলাদেশ সরকারের একজন দায়ীত্বশীল প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এই মূর্তিটি আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করায় সর্ব মহলে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এ বিষয়ে জনৈক কেরামত আলীর নাম করে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর একটি অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। অভিযোগের কপি ব্যবস্থা গ্রহনের জন্য সভাপতি খুলনা জেলা আওয়ামীলীগ, সাধারণ সম্পাদক খুলনা জেলা আওয়ামীলীগ, জেলা প্রশাসক খুলনা, পুলিশ সুপার খুলনা, অফিসার ইনচার্জ ডুমুরিয়া থানা , সভাপতি প্রেসক্লাব খুলনা সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
অভিযোগ পত্রে অভিযোগকারী জনৈক কেরামত আলী বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও গুটুদিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একদা বিএনপির দুর্ধর্ষ ক্যাডার, কয়েক ডজন মামলার আসামী মোস্তফা সরোয়ারের বিরুদ্ধে ৯টি সুনির্দিষ্ট অভিযোগ এনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। নিউজ ৭১ এর হাতে এসেছে বঙ্গবন্ধুর বিকৃত প্রতিকৃতির কিছু দূর্লভ ছবি এবং আবেদন পত্রের কপি। নিউজ ৭১ এর পাঠকদের উদ্দেশ্যে সেই দূর্লভ ছবি এবং আবেদনপত্র হুবহু প্রকাশিত হলো।
