News71.com
 Bangladesh
 03 Sep 16, 01:25 PM
 352           
 0
 03 Sep 16, 01:25 PM

কমলাপুরে বিক্রি হচ্ছে ১২ সেপ্টেম্বরের টিকিট ।।

কমলাপুরে বিক্রি হচ্ছে ১২ সেপ্টেম্বরের টিকিট ।।

নিউজ ডেস্কঃ আগামী ১২ই সেপ্টেম্বর ঈদ (ঈদুল আজহা) ধরে টিকিট বিক্রির পরিকল্পনা করেছিল বাংলাদেশ রেলওয়ে। কিন্তু দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদ হবে ১৩ই সেপ্টেম্বর।

তাই ১২ই সেপ্টেম্বর নিয়মিত ট্রেনগুলো চলাচল অব্যাহত রাখবে রেলওয়ে। আজ অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে যে কেউ ১২ তারিখের অগ্রিম টিকিট নিতে পারবেন। তবে এটা ঈদের অগ্রিম টিকিট নয়। রেলওয়ের নতুন নিয়ম অনুযায়ী, যে কেউ চাইলে যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট কাটতে পারেন।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সীতাংশু জানান, ১২ই সেপ্টেম্বর আন্তনগর ট্রেনগুলো বন্ধ থাকবে না। স্বাভাবিক সময়ে আগে যেসব গন্তব্যে যেত সেসব গন্তব্যের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। এর আগে গত ২৯শে আগস্ট থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। ওই দিন দেওয়া হয় ৭ই সেপ্টেম্বরের, ৩০শে আগস্ট ৮ই সেপ্টেম্বরের, ৩১শে আগস্ট ৯ই সেপ্টেম্বরের, ১ই সেপ্টেম্বর ১০ই সেপ্টেম্বরের এবং ২ই সেপ্টেম্বর ১১ই সেপ্টেম্বরের অগ্রিম টিকিট বিক্রি করে কমলাপুর রেলস্টেশন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন