News71.com
 Bangladesh
 02 Sep 16, 07:02 PM
 342           
 0
 02 Sep 16, 07:02 PM

দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাওয়ার লিখিত কপি ঢাকায় পাঠানো হবে ।। জেলার

দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাওয়ার লিখিত কপি ঢাকায় পাঠানো হবে ।। জেলার

 

নিউজ ডেস্কঃ একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাওয়ার লিখিত কপি ঢাকায় পাঠানো হবে। আজ বিকেলে কাশিমপুর কারাগার-২ এর জেলার নাশির আহমেদ  এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, বিকেলে জামায়াত নেতা মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে কারা কর্তৃপক্ষকে জানিয়েছে। এখন কারাগার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিতভাবে এ ব্যাপারে জানানো হবে। পরে তাদের সিদ্ধান্ত অনুযায়ী ফাঁসির সময় ও তারিখ নির্ধারণ করা হবে ।

জেলার আরও জানান, প্রাণভিক্ষা না চাওয়ার লিখিত কপি কারাগার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে ও সেখান থেকে ফাঁসির সময় ও তারিখ জানানো হবে। এতে একটু সময় লাগবে। তাই আজকে আর ফাঁসি দেওয়া সম্ভব হবে না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন