News71.com
 Bangladesh
 02 Sep 16, 06:44 PM
 333           
 0
 02 Sep 16, 06:44 PM

রাজধানীতে অজ্ঞান ও মলম পার্টির ২১ সদস্যের কারাদণ্ড ।।

রাজধানীতে অজ্ঞান ও মলম পার্টির ২১ সদস্যের কারাদণ্ড ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির ২১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ শুক্রবার ঢাকা মহানগর এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এই সাজা প্রদান করেন।

মশিউর রহমান জানান, সকালে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে প্রথমে চারজনকে গ্রেপ্তার করা হয়। এরপর মহাখালী বাসস্ট্যান্ড ও শাহবাগ জাদুঘরের সামনে থেকে ১১ জন এবং লালবাগ থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চেতনানাশক ট্যাবলেট, হালুয়ার কৌটা, আচার, ভেষজ চিকিৎসার বই উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন