
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পেশাওয়ারে এবং মারদানে দুটি বোমা হামলারই দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জামাতুল আহরার।
ওই দুই হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জনেরও বেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, আজ শুক্রবার সকালেই দেশটির পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি খ্রিস্টান কলোনিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় এক বেসামরিক নাগরিক ও চার আত্মঘাতী হামলাকারীসহ পাঁচজন নিহত হয়েছে।