
নিউজ ডেস্কঃ গুলশান হামলায় সোহেল মাহফুজ নামের এক ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
গুলশানে হামলার ঘটনার আরও আগে থেকেই জঙ্গি হিসেবে চিহ্নিত ছিল সোহেল মাহফুজ। সে জেএমবির পুরনো ধারার একজন শীর্ষ সদস্য। তিনি গুলশান হামলার ঘটনায় গ্রেনেড সরবরাহ করেছেন বলে দাবি করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সোহেল মাহফুজ এখনো নিখোঁজ রয়েছেন।
আজ শুক্রবার (০২ সেপ্টেম্বর) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গুলশান হামলায় ব্যবহৃত গ্রেনেডগুলো সোহেল মাহফুজ সরবরাহ করেছিল বলে তথ্য পাওয়া গেছে। তিনি জেএমবির পুরাতন ধারার সঙ্গে যুক্ত ছিলেন। ‘নিউ জেএমবি’ নামে জঙ্গিরা যেই নতুন তৎপরতা শুরু হয়েছে। এই তৎপরতার সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রমান পেয়েছি আমরা।