News71.com
 Bangladesh
 02 Sep 16, 04:07 PM
 314           
 0
 02 Sep 16, 04:07 PM

জঙ্গি তথ্য প্রচারে সতর্ক হতে বললেন র‍্যাব ডিজি ।।

জঙ্গি তথ্য প্রচারে সতর্ক হতে বললেন র‍্যাব ডিজি ।।

নিউজ ডেস্কঃ জঙ্গি সংক্রান্ত তথ্য প্রচারে গণমাধ্যমকে আরও সতর্ক হওয়ার অনুরোধ করেছেন র্যা্পিড এ্যাকশন ব্যাটালিয়ন-এর মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ।


তিনি বলেন, 'জঙ্গি বিষয়ে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে, সে ক্ষেত্রে কোন তথ্য পেলেই গণমাধ্যমে প্রচার করবেন না। যেন আমারা ফোকাসলেস হয়ে না যাই। অনুগ্রহ করে যাচাই করে তথ্য দিন। যাচাই না করে তথ্য দিলে একদিকে জঙ্গিরা যেমন সুযোগ পাবে তেমনি সময়ের অপচয় হবে।'


আজ শুক্রবার (০২ সেপ্টেম্বর) কমলাপুর রেল স্টেশনে ঈদ নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মলনে তিনি এসব কথা বলেন।


বেনজির আহমেদ বলেন, '১০-১২ জনের নাম নিয়ে মাতামাতি করে জঙ্গি দমনে কতটা ফলপ্রসু হবে সেটা জানি না। জঙ্গি দমনে সার্বিকভাবে উদ্যোগ গ্রহন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।'
গত ১ জুলাইয়ের পর থেকে র্যাউব মোট ২৬ জন জঙ্গিকে গ্রেফতার করেছে জানিয়ে তিনি বলেন, ‘এদের মধ্যে নারী জঙ্গি ও তাদের মিডিয়ার একটি গ্রুপ রয়েছে। ২৪ ঘণ্টা জঙ্গি নজরদারী করা হচ্ছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন