News71.com
 Bangladesh
 02 Sep 16, 04:05 PM
 327           
 0
 02 Sep 16, 04:05 PM

পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ ১০ ।।

পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ ১০ ।।

নিউজ ডেস্কঃ আজ শুক্রবার (০২ সেপ্টেম্বর) দুপুরে পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার ১০ জন সামান্য দগ্ধ হয়েছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক জানান, আজ সোয়া ১ টায় একটি টিনসেড বাড়ির প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কারখানাটি পুড়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন