News71.com
 Bangladesh
 02 Sep 16, 04:03 PM
 289           
 0
 02 Sep 16, 04:03 PM

৩ পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আগামী রবিবার ।।

৩ পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আগামী রবিবার ।।

নিউজ ডেস্কঃ পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠকের প্রতিবাদে আগামী রবিবার (০৪ সেপ্টেম্বর) তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় পাঁচটি বাঙালি সংগঠন।


সংগঠনগুলোর পক্ষে দেয়া এক প্রেসবার্তায় পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া এ হরতাল কর্মসূচির বিষয়টি জানিয়েছেন।


তিনি জানান, ওইদিন হরতালের পাশাপাশি রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কক্ষে অনুষ্ঠিতব্য কমিশনের বৈঠকস্থলটিও ঘেরাও করে রাখা হবে।


অপরদিকে ভূমি কমিশনের আসন্ন বৈঠক ও তার প্রতিবাদে ডাকা হরতাল ঘিরে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় জনমনে বিরাজ করছে উদ্বেগ ও উৎকণ্ঠা।


উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে বিরাজমান ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিকল্পে দ্রুত কাজ করার উদ্দেশ্যে ১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত মন্ত্রিপরিষদ বিভাগের সভায় ভোটিং সাপেক্ষে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬’র খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। এরপর ৮ আগস্ট রাষ্ট্রপতির সম্মতিক্রমে ৯ আগস্ট সংশোধিত আইনটির ওপর অধ্যাদেশ (নং-০১, ২০১৬) জারি করে সরকার। অধ্যাদেশ জারির কমিশনের প্রথম বৈঠক ৪ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটির প্রধান কার্যালয় ভবনে আহ্বান করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন