News71.com
 Bangladesh
 02 Sep 16, 02:28 PM
 305           
 0
 02 Sep 16, 02:28 PM

দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৭ ।।

দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৭ ।।

নিউজ ডেস্কঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছেন পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত অভিযানে আটাকৃতরা হলেন : পার্বতীপুর উপজেলার পূর্ব শেরপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে ওবায়দুল হক, একই এলাকার আব্দুস সালামের ছেলে রবিউল ইসলাম, মহেশপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে রায়হানুল ইসলাম, ফুলবাড়ী উপজেলার চৌরাইট আখিরা গ্রামের ইউনুস আলীর ছেলে কামরুজ্জামান, একই গ্রামের মনির হোসেনের ছেলে আনিসুর রহমান, আঠারবাড়ী গ্রামের বেলাল হোসেনের ছেলে আব্দুল খালেক ও এজাহারভুক্ত আসামী মনসুর আলীর ছেলে সুজন মিয়া।

এ বিষয়ে ফুলবাড়ী থানার পরিদর্শক মোকসেদ আলী বলেন, গেল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় ১৫১ধারা ও ৩৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন