
নিউজ ডেস্কঃ আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার আমান স্পিনিং কারখানার পাশে একটি ডোবা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। আজ শুক্রবার (০২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, দুপুরে স্থানীয়রা ডোবায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।