
নিউজ ডেস্কঃ র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ঈদে নিরাপত্তা আরো জোরদার করা হবে। গুরুত্বপূর্ণ স্টেশন, ফেরিঘাট ও টার্মিনালে র্যােবের অস্থায়ী ক্যাম্প থাকবে।
আজ শুক্রবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে বিফ্রিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, জেএমবি ও হিজবুত তাহরীর কতটুকু চাপের মুখে আছে আমরা সেটি মূল্যায়ন করছি। তাদের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি করছি।
যে কোনো তথ্য যাচাই-বাছাই করে প্রকাশ করার অনুরোধ জানান র্যাব মহাপরিচালক। তিনি বলেন, বাংলাদেশ থেকে কোনো চামড়া যাতে পাচার না হয় সে বিষয়ে বিশেষ দৃষ্টি রাখবে র্যাাব।