News71.com
 Bangladesh
 02 Sep 16, 01:32 PM
 274           
 0
 02 Sep 16, 01:32 PM

গুলশান হামলার পর মোট ২৬ জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।।

গুলশান হামলার পর মোট ২৬ জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।।

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পর দেশের বিভিন্ন এলাকা থেকে ২৬ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যা্বের মহাপরিচালক বেনজীর আহমেদ। আজ শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকালে কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের টিকিট সংগ্রহের শেষ দিনের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

র‍্যাব মহাপরিচালক বলেন, গুলশানে জঙ্গি হামলার পর থেকে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাগরিকদের নিরাপত্তায় সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিরাপত্তা ছক কষেছেন। এরই অংশ হিসেবে জঙ্গিবিরোধী অভিযানে র্যা্ব ২৬ জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। আর কিলিং অ্যাকশনে কিছু জঙ্গি নিহত হয়েছেন। যারা এখনও গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে রয়েছেন, তাদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

বেনজীর আহমেদ এ সময় প্রধানমন্ত্রীর আহ্বানে জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণের সোচ্চার অবস্থানকে সাধুবাদ জানান। র্যাপবের মিডিয়া শাখার পরিচালক মুফতি মাহমুদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন