News71.com
 Bangladesh
 02 Sep 16, 01:12 PM
 376           
 0
 02 Sep 16, 01:12 PM

আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা সাঈদীর সঙ্গে স্ত্রী-পুত্রের সাক্ষাৎ ।।

আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা সাঈদীর সঙ্গে স্ত্রী-পুত্রের সাক্ষাৎ ।।

 

নিউজ ডেস্কঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে স্ত্রী ও সন্তানরা সাক্ষাৎ করেছেন। আজ সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারে তারা এই সাক্ষাৎ করেন।

বেলা ১১টা ১০ মিনিটে স্ত্রী ছালেহা বেগম, ছেলে পিরোজপুরের জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীসহ পরিবারের ৫ সদস্য সাঈদীর সঙ্গে দেখা করেন। যুদ্ধাপরাধের দায়ে ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপিলে সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকে সাঈদী কাশিমপুর কারাগার-১ এর কনডেম সেলে বন্দি আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন