News71.com
 Bangladesh
 02 Sep 16, 11:27 AM
 325           
 0
 02 Sep 16, 11:27 AM

লক্ষ্মীপুরে ব্যাংক ব্যবস্থাপককে কুপিয়ে জখম

লক্ষ্মীপুরে ব্যাংক ব্যবস্থাপককে কুপিয়ে জখম

 

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পলাশ চন্দ্র সাহা নামে একজন ব্যাংক ব্যবস্থাপককে কুপিয়ে গুরুতর আহত করেছে কিছু দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে সদর উপজেলার বিজয়নগর এলাকায় এই ঘটনা ঘটে। ওই ব্যাংক কর্মকর্তা পলাশ চন্দ্র বিজয়নগর গ্রামের ভুপাল চন্দ্র সাহার ছেলে এবং তিনি এশিয়া ব্যাংকের নোয়াখালীর চাটখিল শাখার ব্যবস্থাপক। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশের ভাই লক্ষণ চন্দ্র সাহা বলেছেন, এই ঘটনার সময় চাটখিল থেকে ফেরার পথে বাড়ির পাশে বিজয়নগর এলাকায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে। সাথে সাথে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তখন তার কাছে থেকে টাকা ও মোবাইল ফোন সেটসহ কিছু নেয়নি হামলাকারীরা। কিন্তু, কী কারনে, কারা এ হামলা চালিয়েছে নিশ্চিতভাবে কিছুই জানাতে পারেননি তিনি।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার কমলা শীষ রায় বলেছেন, আহতের শরীরের মাথা, পেটে ও পায়ে  ধারালো অস্ত্রের ৪টি আঘাত রয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই খবর পেয়ে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার শাহ নেওয়াজ আহত ব্যাংক কর্মকর্তা দেখতে সদর হাসপাতালে যান। তখন তিনি পরিবারের সদস্যসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন