News71.com
 Bangladesh
 02 Sep 16, 12:41 AM
 382           
 0
 02 Sep 16, 12:41 AM

কক্সবাজারের দুর্গম চোয়ানখালী এলাকায় অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান ।।

কক্সবাজারের দুর্গম চোয়ানখালী এলাকায় অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান ।।

 

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের সাগর পাড়ের অরণ্যঘেরা দুর্গম চোয়ানখালী গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করেছে র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যা ব) সদস্যরা ।

র্যা ব-৭ এর চট্টগ্রামের সদস্যরা কক্সবাজার ক্যাম্পের সহযোগিতায় আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত টানা অভিযানে কারাখানাটি আবিষ্কার করে। এই প্রথমবারের মত বিস্তৃত সাগর পাড়ের তীরবর্তী অরণ্যঘেরা এলাকাটিতে এরকম অস্ত্র তৈরির কারখানা আবিষ্কৃত হল ।

অস্ত্র কারখানাটি পরিচালনায় জড়িত কাসিম নামের একজনকে গ্রেফতারও করে র্যা ব। গ্রেফতার হওয়া কাসিম চোয়ানখালী গ্রামের বাসিন্দা বাচা মিয়ার পুত্র। র্যা ব -৭ চট্টগ্রামের অধিনায়ক লেঃ কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, গোপন সুত্রের ভিত্তিতে সাগর তীরের অরণ্যঘেরা এলাকাটিতে অভিযান চালানো হয়। অভিযানে আবিষ্কার হওয়া কারখানা থেকে ১০ টি অস্ত্র সহ অস্ত্র তৈরির কারখানার বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন