News71.com
 Bangladesh
 02 Sep 16, 12:35 AM
 314           
 0
 02 Sep 16, 12:35 AM

কমতে শুরু করেছে পদ্মার পানিঃঝুঁকিমুক্ত রাজশাহী শহর রক্ষা বাঁধ।।

কমতে শুরু করেছে পদ্মার পানিঃঝুঁকিমুক্ত রাজশাহী শহর রক্ষা বাঁধ।।

নিউজ ডেস্কঃ পদ্মায় পানি কমতে শুরু করেছে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ দুপুর তিনটা পর্যন্ত পানি কমেছে ৮ সেন্টিমিটার। আগের দিন পানির প্রবাহ ছিল ১৮ দশমিক ৩৫, আজ ছিল ১৮ দশমিক ২৭ সেন্টিমিটার। শহর রক্ষা বাঁধের মেরামত কাজ এখনও চলছে।

আর এনিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী।

আজ বিকেলে শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ পরিদর্শন করতে এসে পাউবোর প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী জানান, বাঁধটি এখন ঝুঁকিমুক্ত। তারা ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। বর্ষা মৌসুম পার হলে বাঁধটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রকল্প নেওয়া হবে।

তবে দুর্ভোগে পড়া মানুষরা ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন। চরাঞ্চলের দুর্গতরা ত্রাণ পেলেও নগরীর মানুষরা পড়েছেন ভোগান্তিতে। তালাইমারী, বুলনপুর, কাজলা, শ্যামপুর এলাকার লোকজনের অভিযোগ তারা এখন পর্যন্ত কোনো ত্রাণ পাননি।

তবে বিভাগীয় কমিশনার আবদুল হান্নান জানান, ত্রাণের কোনো সমস্যা নেই। ত্রাণ দিতে দেরি হবে বলে সরকার টাকা পাঠিয়ে দিয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকের কাছে ত্রাণ যাচ্ছে। প্রয়োজন হলে বরাদ্দ আরও বাড়ানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন