
নিউজ ডেস্কঃ ওমানে এভিয়েশন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ‘ট্রাভেল পয়েন্ট’কে ইউএস-বাংলা এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের অন্যতম রুট মাস্কাট পরিচালনার জন্য জেনারেল সেলস্ এজেন্ট (জিএসএ) হিসেবে নিয়োগ দিয়েছে।
ট্রাভেল পয়েন্ট ৪৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। ওমানে প্রথম গন্তব্য মাস্কাট রুট পরিচালনার জন্য এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেবা ও আকষর্ণীয় ভাড়ার প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে ট্রাভেল পয়েন্টকে জেএসএ নিয়োগ দেওয়া হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স ও ট্রাভেল পয়েন্টের মধ্যে গত বুধবার (৩১ আগস্ট) ইউএস-বাংলা এয়ারলাইন্সের করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে জিএসএ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।