News71.com
 Bangladesh
 02 Sep 16, 12:30 AM
 453           
 0
 02 Sep 16, 12:30 AM

চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণ।।

চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণ।।

নিউজ ডেস্কঃ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের (ইবিএইউবি) উপাচার্য প্রফেসর এ বি এম রাশেদুল হাসানের নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার আলাতুলি ইউনিয়নের বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

ত্রাণের মধ্যে ছিল চিড়া, চিনি, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি, মোমবাতি ও দিয়াশলাই। 

এতে উপস্থিত ছিলেন আলাতুলি ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মো. ওসমান আলী মিয়া, ভারপ্রাপ্ত ট্রেজারার মো. শাহরিয়ার কবীর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও মিডিয়ার সদস্যসহ অন্যরা। 

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মো. ওসমান আলী মিয়া বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় অসহায় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন